বিএনএ, ঢাকা: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বেলা সোয়া ১১টায় বনানীর টিঅ্যান্ডটি মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেন।
এ কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন।
সরকারের তথ্য অনুযায়ী, পাইলটিং কর্মসূচির আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন বা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
।
বিএনএ/ওজি
![]()

