26 C
আবহাওয়া
২:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সৌদি আরবে সোমবার রোজা শুরু

সৌদি আরবে সোমবার রোজা শুরু


বিএনএ, ডেস্ক : সৌদির আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে । তাই সোমবার (১১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে । রোববার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রসহ উত্তর আমেরিকার দেশগুলোতেও সোমবার (১১ মার্চ) (বাংলাদেশ সময়) থেকে রোজা শুরু হবে।

অন্যদিকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে মঙ্গলবার (১২ মার্চ)। কারণ রোববার দেশটিতে চাঁদ দেখা যায়নি। আগামীকাল চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে বাংলাদেশে রোজা  শুরু হবে।

ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান হলো নবম মাস। এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত না খেয়ে থাকেন।

চলতি বছর পবিত্র রমজানে সবচেয়ে কম সময় না খেয়ে থাকতে হবে চিলির পোর্ট মন্ট শহরের মানুষদের। সেখানের মুসলিমদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট না খেয়ে রোজা পালন করতে হবে। সবচেয়ে বেশি সময় অর্থাৎ ১৭ ঘণ্টা ২৬ মিনিট না খেয়ে থাকতে হবে গ্রিনল্যান্ডের রাজধানীতে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু