22 C
আবহাওয়া
২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » এডভোকেট সুপারিশপ্রাপ্ত কুবির ১২ শিক্ষার্থী

এডভোকেট সুপারিশপ্রাপ্ত কুবির ১২ শিক্ষার্থী

এডভোকেট সুপারিশপ্রাপ্ত কুবির ১২ শিক্ষার্থী

বিএনএ, কুবি : এডভোকেটশিপ পরীক্ষায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের একই ব্যাচের বারো শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রকাশিত ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়।

এডভোকেটশীপপ্রাপ্ত সবাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। যারা এডভোকেটশীপ পেয়েছেন তারা হলেন, সাব্রী সাবেরীন গালিব, মো: আরিফ আহমেদ, নূর মোহাম্মদ মামুন, ফাতেমা আক্তার, মোঃ রিফাত ইসলাম, বোরহান উদ্দিন, মিঠুন খান, মো: ইসমাইল হোসেন, মোঃ মশিউর রহমান, আব্দুল হান্নান, মোঃ কামাল হোসেন জয়, মোঃ রিয়াজ উদ্দিন।

সুপারিশপ্রাপ্ত এডভোকেট সাব্রী সাবেরীন গালিব বলেন, প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই। তার রহমতে জেলা ও দায়রা জজ আদালত ঢাকার এডভোকেটশীপ হিসেবে সুযোগ পেয়েছি। সবচেয়ে আনন্দের অনুভূতি হচ্ছে আমরা বারো জন বন্ধু একসাথে আইনের পেশায় যুক্ত হয়েছি। প্রত্যেক আইনের ছাত্রের জন্য অ্যাডভোকেটশীপ একটা গর্বের ও সম্মানের বিষয়। আমার এই গল্পের পিছনে পিতা-মাতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ঋণ অনস্বীকার্য।

আইন বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু বক্কর ছিদ্দিক বলেন, আমাদের এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যি প্রশংসনীয়। আমাদের প্রথম ব্যাচের ১৬ শিক্ষার্থী এডভোকেটশীপ পরীক্ষা দিয়েছে সেখান থেকে ১২ জন শিক্ষার্থী এডভোকেটশীপ পেয়েছে। এছাড়াও আমাদের একজন শিক্ষার্থী জজ, আরেকজন এডভোকেটশীপ পরীক্ষায় সারাদেশে ১১ তম। এগুলো আমাদের অর্জন। তারা সামনে আরও ভালো করুক এই প্রত্যাশা।

উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ২০২২ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু