22 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিসিবি’র কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়লেন কারা?

বিসিবি’র কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়লেন কারা?

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা?

বিএনএ ডেস্ক, ঢাকা: জাতীয় দলের ক্রিকেটারদের সাথে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যায় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। এবার কেন্দ্রিয় চুক্তিতে জায়গা পেয়েছেন ২১ জন তারকা ক্রিকেটার। বিসিবির সর্বশেষ চুক্তিতে ছিলেন ২৪ ক্রিকেটার।

নানা বিতর্কে জড়ানো সাকিব আল হাসানকে কেন্দ্রিয় চুক্তিতে রেখেছে ক্রিকেট বোর্ড। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আছেন তিনি। তিন ফরম্যাটে সাকিব বাদে অন্য ক্রিকেটারদের মধ্যে আছেন মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ শরিফুল ইসলাম।

এবার টেস্টের চুক্তিতে ১৪, ওয়ানডেতে ১০ আর টি-টোয়েন্টির চুক্তিতে আছেন ১২ জন ক্রিকেটার।

কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।

টেস্ট
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

ওয়ানডে
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি
মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু