22 C
আবহাওয়া
১২:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ‘ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার’

‘ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার’

'ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় মাদরাসার অধ্যক্ষ গ্রেফতার'

বিএনএ ডেস্ক, ঢাকা: নাটোরে মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অধ্যক্ষ হযরত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (৯ মার্চ) রাত ১২টার দিকে লালপুর উপজেলার খাগড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারি নাটোরের বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদরাসার অধ্যক্ষ হযরত আলী এক ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠান। ওই ছাত্রী আসার পর ফাঁকা মাদরাসায় অধ্যক্ষ কৌশলে তাকে নিজ কক্ষে ডাকেন। এরপর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান অধ্যক্ষ।

খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গেলে পালিয়ে যান ওই শিক্ষক। এ ঘটনায় ঐদিনই থানায় মামলা করেন ভুক্তভোগী। বুধবার রাতে অধ্যক্ষকে গ্রেফতারের পর তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু