25 C
আবহাওয়া
১২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চবি’র হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চবি’র হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

চবি’র হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত এবং সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার(১০ মার্চ) রাত ১২ টা ১৫ মিনিট থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

এসময় দুই হল থেকে রাম দা, কিরিচ, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

গত তিনদিনে দুইবার সংঘর্ষে জড়িয়ে এবং আবাসিক হলের এক বাবুর্চিকে মারধরের ঘটনায় ফের আলোচনায় এসেছে চবি শাখা ছাত্রলীগ। ইটপাটকেল, কাচের বোতল ছোঁড়াছুঁড়ি ও ককটেলবিস্ফোরণের ঘটনা ঘটেছে গত দুইদিনের সংঘর্ষে। এছাড়া দুইদিনে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনও পক্ষই বিষয়টি স্বীকার করেনি।বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, চলমান অস্থিতিশীল পরিস্থিতির নেপথ্যে কি রয়েছে, সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কেউ আহত হয়েছে এমন কোনও অভিযোগ করেনি। যেহেতু আমরা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়ে থাকি, তাই আমাদের পুরো বিষয়টা সমাধান করতে আরেকটু সময় লাগতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!