22 C
আবহাওয়া
৭:২৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে হোটেল থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে হোটেল থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের চকবাজারের একটি হোটেল থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তাক আহমদের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মোস্তাক হোটেলে আত্মহত্যা করে বলে জানান চকবাজার থানা পুলিশ।মোস্তাক বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের মুস্তার আহমদের ছেলে।

মোস্তাক আহমদ গতকাল মঙ্গলবার নগরীর সিএসসিআর হাসপাতালে ডাক্তার দেখানোর পর রাত পৌনে ১২টার দিকে তাঁর স্ত্রীসহ ফোর স্টার হোটেলে আসেন। এরপর হোটেলের ৪০১ নম্বর কক্ষে ওঠেন। সকাল সাড়ে ৬টার দিকে মোস্তাক আহাম্মদ তাঁর স্ত্রীকে ঘুম থেকে তুলে নাশতা আনার জন্য বলেন। তার স্ত্রী জেসমিন আক্তার ৬টা ৪০ মিনিটের দিকে নাশতা নিয়ে রুমে গিয়ে দেখেন, রুম ভেতর থেকে বন্ধ করা। এরপর তিনি অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোটেল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস জাহান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে চকবাজারের ফোর স্টার হোটেল থেকে মোস্তাক আহমেদ নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা