26 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » নতুন চমকে বাংলাদেশ দল ঘোষণা

নতুন চমকে বাংলাদেশ দল ঘোষণা

ফুটবল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে শনিবার (১৩ মার্চ)। নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশিয় টুর্নামেন্টের জন্য এই ক্যাম্পের জন্য কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। এই দলে নতুন মুখ আছেন ৫ জন।

ক্যাম্পে ডাক পাওয়া নতুনরা হলেন- বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।

গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ২৩ জনের দল থেকে বাদ পড়েছেন ৯ জন। তারা হলেন- তপু বর্মণ, মোহাম্মদ ইব্রাহিম, তৌহিদুল আলম সবুজ, রবিউল হাসান, আতিকুর রহমান ফাহাদ, ইয়াসিন খান, এমএস বাবলু, পাপ্পু হোসেন ও নাবিব নেওয়াজ জীবন।

আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়া অংশ নেবে কিরগিজস্তান।

২৪ সদস্যের দল

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ।

মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া জনি , রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা।

ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের