27 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ইচ্ছা থাকলেই মানবসেবা করা যায়: ডেপুটি স্পিকার

ইচ্ছা থাকলেই মানবসেবা করা যায়: ডেপুটি স্পিকার


বিএনএ ডেস্ক:ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, ইচ্ছা থাকলেই মানবসেবা করা যায়। মানুষের ইচ্ছাশক্তি থাকলে সে নিজেই মানবসেবার উপায় খুঁজে বের করেত পারে।

মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর ইত্তেফাক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পিতামাতার স্নেহবঞ্চিত শিশুদের মানসম্মত বিকল্প পরিচর্যা পদ্ধতি ফ্যামিলি লাইক কেয়ার’ (এসওএস শিশু পল্লী) আয়োজিত শিশুদের বিকল্প পরিচর্যার মডেল ‘ফ্যামিলি লাইক কেয়ার’ এর আইনগত স্বীকৃতির বিষয়ে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাকেস সঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রনালয় স্থায়ী কমিটি এ গোলটেবিলের আয়োজন করে।

স্নেহবঞ্চিত শিশুদের জন্য ফ্যামিলি লাইক কেয়ারের ওপর গুরুত্বারোপ করে ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীই নন, তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। তার মধ্যে যে মাতৃত্ববোধ রয়েছে তা অতুলনীয়। তিনি নিশ্চয়ই এ সংক্রান্ত আইন পাশ করতে সহযোগিতা করবেন।

এসওএস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ডা. মো. এনামুল হকের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শামসুল হক টুকু এমপি, রাশেদ খান মেনন এমপি, রেজাউল করিম বাবলু, আদিবা আনজুম মিতা, সৈয়দা রুবিনা আক্তার, তামান্না নুসরাত বুবলি, অপরাজিতা হক, উম্মে ফাতেমা নাজমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের