22 C
আবহাওয়া
১:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » শীর্ষ ঋণ খেলাপি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই গ্রেপ্তার

শীর্ষ ঋণ খেলাপি বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভাই গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম : দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপিদের অন্যতম রাইজিং ষ্টীল লিমিটেডের মালিক, বিএনপি নেতা  আসলাম চৌধুরীর ছোট ভাই  জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব । বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে  ফেনী থেকে তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন চৌধুরী সীতাকুন্ড থানাধীন দক্ষিণ ভাটিয়ারি এলাকার মরহুম গোলাম হোসেন চৌধুরী ছেলে ।

র‌্যাব- ৭ জানায়,  গত ২৪ জানুয়ারি  বিভিন্ন গণমাধ্যমে  শীর্ষ ২০ জন ঋণ খেলাপির নাম প্রকাশ করা হয়।  প্রকাশিত তালিকায় চট্টগ্রামের আসলাম চৌধুরীর রাইজিং স্টিল লিমিটেডের ঋণ ১ হাজার ১৪২ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।  জাতীয় সংসদেও ঋণখেলাপীদের তথ্য উপস্থাপিত হওয়ার পর র‌্যাব ঋণ খেলাপিদের বিরুদ্ধে ছায়া তদন্ত শুরু করে।

তদন্তে  জানা যায়,  রাইজিং স্টীল লিমিটেডের পরিচালক, বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই জসিম উদ্দিন চৌধুরীর এবি ব্যাংকের  ( তিনশত পচিঁশ কোটি ছিয়াত্তর লক্ষ ত্রিশ হাজার নয়শত পঞ্চান্ন টাকা)ঋণ খেলাপি।

উক্ত  ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদক বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩নং আসামী করে ২০১৭ সালে চার্জশীট দাখিল করা হয়। । এর পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিল। বৃহস্পতিবার( ৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে  ফেনীর মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার  হতে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরোনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নেয়।  পরে  তা পরিশোধ করা হয়নি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদী হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।

গ্রেফতার জসিম উদ্দিন চৌধুরীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে পুলিশের হাতে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রামের আলোচিত নেতা আসলাম চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ওই বছরের ২৬ মে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রব্বানী।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু