24 C
আবহাওয়া
৮:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি সার্চ কমিটিতে নাম দিল কী দিল না তাতে কিছু যায় আসে না-আব্দুর রাজ্জাক

বিএনপি সার্চ কমিটিতে নাম দিল কী দিল না তাতে কিছু যায় আসে না-আব্দুর রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘সংবিধান অনুযায়ী এদেশে নির্বাচন হবে। বিএনপি সার্চ কমিটিতে নাম দিল কী দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটা নির্বাচন কমিশন গঠন করবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে।’

বৃহস্পতিবার(১০ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠকের পর
ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর আর্নড হ্যামলার্সের সঙ্গে বৈঠক

আরও পড়ুন : সার্চ কমিটির তৃতীয় দফা বৈঠক আজ

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সবার কাছে গ্রহণযোগ্য ইসি গঠনে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবে।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন, অতীত অভিজ্ঞতা থেকে যদি তারা শিক্ষা পেয়ে থাকে তাহলে আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

বিএনএ নিউজ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে