30 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রসুন

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রসুন

রসুন

বিএনএ ডেস্ক : গোটা বিশ্বে উচ্চ রক্তচাপে ভোগা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। মূলত কর্মব্যস্ত জীবন, অতিরিক্ত উদ্বেগ, খাদ্যাভ্যাসে অনিয়ন্ত্রণের কারণে অনেকেই অল্প বয়সে এই রোগে আক্রান্ত হচ্ছেন। উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ খাওয়া জরুরি। সেই সঙ্গে খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতিতেও কিছু পরিবর্তন আনা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত, যার প্রভাবে উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করা যায়। ‘ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এর তথ্য অনুযায়ী, নিয়মিত রসুন খেলে উচ্চ রক্তচাপ সহজে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রসুনের অন্যতম উপাদান হচ্ছে সালফারে পূর্ণ অ্যালিসিন ও ডায়াল্লিল ডিসালফাইড উপাদান। এই দুটি উপাদানই উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে ভূমিকা রাখে। রসুনের সালফার রক্তনালিতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এর ফলে রক্তনালির স্থিতিস্থাপকতা বাড়ে ও রক্তচাপ কমে।

কার্ডিওভাস্কুলার ডিজঅর্ডারের ক্ষেত্রেও রসুন উপকারী। এর আগেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রসুনের উপকারিতার কথা বলেছেন গবেষকরা। ‘ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’-এ প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা গেছে, গবেষকরা দেখেছেন যারা প্রতিদিন ৪৫০ থেকে ৯৫০ মিলিগ্রাম রসুন খাচ্ছেন, তাদের রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। তাই যাদের উচ্চ রক্তচাপ নেই অথচ জীবনযাপনে প্রচুর চাপ আছে তাদেরও এই রোগ প্রতিরোধে প্রতিদিনের খাদ্য তালিকায় কয়েক কোয়া রসুন রাখতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে রান্নায় দেয়া রসুনের চেয়ে কঁাচা রসুনই বেশি উপকারী বলছেন গবেষকরা।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের