32 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » সু চির এনএলডি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

সু চির এনএলডি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

সু চির এনএলডি কার্যালয়ে সেনাবাহিনীর অভিযান

বিএনএ, বিশ্ব ডেস্ক : রাতের আধাঁরে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ভাংচুর করা হয় কার্যালয়ের ভিতর।

মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) গভীর রাতে সেনাবাহিনীরা এ হামলা চালায়। তবে অভিযানের সময় এনএলডির নেতা বা কর্মীরা কার্যালয়ে ছিলেন না।

মিয়নামারের সামরিক জান্তা দেশটিতে একসাথে পাঁচজনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবারও বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

মঙ্গলবার দেশটির রাজধানী নেপিদোর বিক্ষোভে ফাঁকা গুলি, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। একাধিক স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে আহত ও রক্তাক্ত বিক্ষোভকারীদের ছবি-ভিডিও দেখা গেছে। আটক করা হয়েছে অনেককে।

তবে কারফিউ-মার্শাল লর মতো কঠোর নিষেধাজ্ঞা ও ভয়ভীতি উপেক্ষা করে জান্তা সরকারের পতনের দাবিতে ঘর থেকে রাজপথে নেমে এসেছে মিয়ানমারের জনসাধারণ।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত