বিএনএ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির চেয়ারম্যান হয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। সেক্রেটারি হয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
শুক্রবার (৯ জানুয়ারি) দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি পুনর্গঠন করা হয়। কমিটি মাঠপর্যায়ের সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং নির্বাচন মনিটরিংয়ের দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ব্যারিস্টার ওমর ফারুক, সুনামত তাহাসসুম জ্যোতি, তানজিম মাহমুদ, অ্যাড. জাকিরুল ইসলাম মুসা, অ্যাড. হামজা নূর, আকরাম হোসাইন, আলাউদ্দিন মোহাম্মদ, মোহাম্মদ সিরাজ মিয়া, পুষ্পকর রহমান, সাইফুল ইসলাম শিমুল, ফয়সাল মাহমুদ শাহ, তাইফিন কিরণ, ড. কর্নেল (অব.) মো. শফিকুর রহমান, সাদিয়া ফারজানা দিয়া, ফরহাদ সোহেল, আবু সাঈদ নিরব, হামজা ইবনে মাহবুব, রাসেল আহমেদ, মেহরাব উদ্দিন, মো. পুরকুত আলী, মাহফুজুল হকির, আবু বাকের মুন্নাসির, অ্যাড. সাদিক আহমেদ, সাইফ ইবনে সামাদ, কেশব চন্দ্র বর্ধন, নাজিম নজরুল শাহ, সরদার আরিফুল ইসলাম সাগর, ইমরান আহমেদ এবং আয়মান রায়হান।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ নভেম্বর দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে সদস্য সচিব করে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছিলো। পরে তাসনিম জারা দল থেকে পদত্যাগ করেন এবং আসিফ মাহমুদ দলে যোগ দেন। এসবের ধারাবাহিকতায় নতুন করে কমিটি পুনর্গঠন করেছে দলটি।
বিএনএ/শাম্মী
![]()

