23 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার

সাবেক ওসি পালানোর ঘটনায় বর্তমান ওসি প্রত্যাহার


বিএনএ ডেস্ক : রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে হত্যা মামলার আসামি সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় থানার বর্তমান ওসি মো. মহিবউল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় তাকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. শাহ আলম (৪২) বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়িত্বে ছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে বদলি করা হয়, এবং সেখানেই কর্মরত ছিলেন। গত বছরের ২ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা হয়। এরপর কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে গত বুধবার রাত ১২টার পর তাকে উত্তরা পূর্ব থানায় আনা হয়। তবে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি থানা থেকে পালিয়ে যান।

অভিযোগ উঠেছে গ্রেপ্তার হওয়া শাহ আলমকে থানার হাজতখানায় না রেখে ওসির কক্ষে রাখা হয়েছিল, এবং আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান। এই ঘটনার পর দায়িত্বে অবহেলার জন্য এএসআই সাজ্জাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা