28 C
আবহাওয়া
৮:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ডিএনসিসির অভিযানে ১০ মামলা

ডিএনসিসির অভিযানে ১০ মামলা


বিএনএ, ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় স্বাস্থ্যবিধি অনুসরণসহ সরকারি নির্দেশনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন, চলমান উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অংশ হিসেবে ১০টি মামলায় ২ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর কাওলা বাজার ও আনসার ক্যাম্প বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ (অঞ্চল-৭) ও মো. আবেদ আলী (অঞ্চল-৪) এই অভিযান পরিচালনা করেন।

এ সময় উচ্ছেদ অভিযানে আরও দেড় কিলোমিটার ফুটপাত দখলমুক্ত ও অভিযোগের প্রেক্ষিতে ‘সবার ঢাকা’ অ্যাপের ৭টি অভিযোগ নিষ্পত্তি করা হয়।

অভিযানে অঞ্চল-৭-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টকে সাতটি মামলায় ২ লাখ ৬০ হাজার টাকা এবং অঞ্চল-৪-এ রাস্তায় মালামাল রেখে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির দায়ে তিনটি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্থানীয় সরকার আইনে এসব মামলা ও জরিমানা করা হয়েছে।

অভিযানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!