31 C
আবহাওয়া
৬:২৬ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

যুক্তরাষ্ট্রে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

বিএনএ,বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নয় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কমিশনার ডানিয়েল নিগ্রো বলেছেন, ১৯ তলা ভবনের প্রত্যেক তলা থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। ভবনের দু’টি তলায় আগুন লাগলেও ভবনের প্রতিটি তলা অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ধোঁয়ার কারণে মানুষের শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।

বিবিসি জানায়, ফায়ার সার্ভিসের প্রায় ২০০ জন কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ক্রুটিপূর্ণ বৈদ্যুতিক হিটার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল ।

উল্লেখ্য, গত কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরের একটি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আট শিশুসহ ১২ জন নিহত হয়। এরমধ্যেই নিউইয়র্কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত