28 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে গার্মেন্টসের জুট গুদামে আগুন

চট্টগ্রামে গার্মেন্টসের জুট গুদামে আগুন

বাংলাদেশ ব্যাংকে আগুন

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পাচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় একটি গার্মেন্টসের জুটের গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিলো। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি আগুন নেভাতে কাজ করছে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে।

তৈয়বুল আলম ট্রেডার্স নামে একটি গোডাউনের মালিক মো. ইসমাইল বলেন, কীভাবে আগুন লেগেছে বলতে পারি না। সকালে দারোয়ান ফোন করে বলেছে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসকে ফোন দেই। এরপর ঘটনাস্থলে এসেছি আমরা। আমার গোডাউনে শীতের পোশাক স্টক করে রেখেছিলাম। গোডাউনে ৫ কোটি টাকার মালামাল আছে বলে দাবি করেন এ ব্যবসায়ী।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন