24 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ খানকে ফেরাবেন না ইধিকা

জায়েদ খানকে ফেরাবেন না ইধিকা

ইধিকা

বিনোদন ডেস্ক: ইধিকা পাল ঢাকা সফর করছেন। এই সফরের নেপথ্যে নানা কথা শোনা গেল। ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন। ফরিদপুরে তথ্যচিত্র শুটিংয়ের জন্য গিয়েছিলেন, এছাড়াও আরো অনেককিছুই করেছেন।

যাহোক, এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাকিবের প্রিয়তমা। বললেন ঢাকার ভালো লাগা, ভালোবাসার নিয়মমাফিক কথা। তবে এবার জায়েদ খান প্রসঙ্গেও কথা বললেন এই অভিনেত্রী। সাংবাদিকরা জানতে চান জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এ প্রশ্নের জবাবে বললেন, ডেফিনেটলি, প্রস্তাব আগেই পাই, তারপরে ভেবে দেখবো।

তার কথার সুরে স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে অবশ্যই করবেন। যদিও একটু ভেবে দেখার কথাও বললেন। জায়েদ খানকে চেনেন কি না, এমন প্রশ্নের জবাবে কলকাতার এই অভিনেত্রী বলেন,ডেফিনেটলি। কেন চিনবো না। তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকাদির সঙ্গে অভিনয় করলেন। তখনও প্রচুর নিউজ দেখেছি আমি।

এদিকে, ডিপজল প্রসঙ্গেও এই অভিনেত্রী কথা বলেছেন। যেখানে জানিয়েছেন তার সম্পর্কে ডিপজলের মন্তব্য তিনই পছন্দ করেননি। যদিও ডিপজলকে সিনেমার লর্ড হিসেবে আখ্যা দিয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে