23 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে টেম্পো চালকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর ডেমরার মাতুয়াইল বাদশা মিয়া রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়মান আয়াশ ওরফে মোস্তফা (২৪) নামের এক ইন্টারনেট লাইন সংযোগকারী যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

মৃত আয়মানের বাসা যাত্রাবাড়ীর দনিয়া এলাকায়। তার বাবার নাম হেলাল উদ্দিন।

আরমানকে উদ্ধার করে নিয়ে আসা ইন্টারনেটের মালিক সাইদুল ইসলাম শিশির বলেন, সন্ধ্যার সময় যাত্রাবাড়ী মাতুয়াইল বাদশা মিয়া রোডের মাথায় ইন্টারনেটের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন আয়াশ। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারনেট ব্যবসায়ী শিশিরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার