বিএনএ ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে করোনা মহামারির এই বৈশ্বিক পরিস্থিতিতে জনসাধারণের মানসিক স্বাস্থ্য মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আক্রান্ত ব্যক্তি ছাড়াও পরিবারের সদস্য, সামাজের নারী, শিশু ও বৃদ্ধদের মানসিক স্বাস্থ্য হুমকির সম্মুখীন। এ পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে বলে জানান তিনি।
রোববার (১০ অক্টোবর) ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে শনিবার (৯ অক্টোবর) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্ব সভ্যতা বিকশিত হয়েছে। কিন্তু বিভিন্ন দেশে কিছু ক্ষেত্রে বিস্তর বৈষম্য ও নানাবিধ অসমতা রয়ে গেছে। এ অসমতা অর্থনৈতিক, সামাজিক এমনকি স্বাস্থ্য ক্ষেত্রেও। স্বাস্থ্যের দিকে থাকালে দেখা যাবে মানসিক স্বাস্থ্য বেশি উপেক্ষিত। অথচ সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন মানবিক বিশ্ব গঠনে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেয়া প্রয়োজন। করোনা মহামারির এই বৈশ্বিক পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেমনোযোগী হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার মানসিক স্বাস্থ্যের এ প্রয়োজনীয়তা যথাযথভাবে অনুধাবন করে। এজন্য সরকার ২০০১ সালে ঢাকার শেরে বাংলা নগরে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট’ প্রতিষ্ঠা করেছে। সবার জন্য মানসিক স্বাস্থ্য বাস্তবায়নে এটি একটি মাইলফলক বলে বাণীতে উল্লেখ করেন শেখ হাসিনা।
বিএনএনিউজ/আরকেসি
![]()

