25 C
আবহাওয়া
৯:০২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন প্রশাসনের উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, আটলান্টার উত্তর-পূর্বাঞ্চলীয় দেকাল্ব পিচট্রি বিমাবন্দর থেকে উড্ডয়নের পর এক ইঞ্জিন বিশিষ্ট চেসনা-২১০ বিমানটি শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর এতে আগুন ধরে যায়। চার আরোহীর সকলেই নিহত হয়। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে দ্য ন্যাশনাল ট্রান্সপোর্টেশান সেফটি বোর্ডের নেতৃত্বে তদন্ত চলছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন