23 C
আবহাওয়া
৬:০১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

বিএনএ ডেস্ক:একটি দেশলাই কাঠিতে দুর্গার কাঠামো গড়ে উঠেছে। এ প্রতিমা উচ্চতায় মাত্র ২ মিলিমিটার। এ ভাবেই ক্ষুদ্রাতিক্ষুদ্র দুর্গাপ্রতিমা গড়ছেন ভারতের রায়গঞ্জের শিল্পী মানস রায়। আকারে যা একটি পিঁপড়ের থেকেও ছোট।

রায়গঞ্জ শহরের বীরনগরে মানসের একচিলতে ঘরে রাতের পর রাত জেগে টেবিল-বাতির আলোর নীচে চলছে দুর্গাপ্রতিমা গড়ার কাজ। প্রতিমা আকারে এতটাই ক্ষুদ্র যে, ভাল করে দেখতে হলে আতশকাচের সাহায্য নিতে হয়।

মানস জানান, এর আগে ৬, ৫ বা ৩ মিলিমিটারের দুর্গা বানিয়েছেন তিনি। তবে এই প্রথম ২ মিলিমিটারের প্রতিমা তৈরি করছেন। শুধু দুর্গাই নয়, সঙ্গে দেশলাইয়ের কাঠামোয় লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ, অসুর বা সিংহও রয়েছে।

পেশায় কমার্শিয়াল আর্টিস্ট মানসের কাজের পরিধি কমে গিয়েছিল গত বছর লকডাউনের সময়। তার পর একটি চশমার দোকান খোলেন তিনি। ওই দোকান করার পাশাপাশি মিনিয়েচার আর্টিস্ট হিসাবেও কাজ শুরু করেছেন।

মানস বলেন, ‘‘ছোট থেকে দুর্গাপ্রতিমা তৈরির দিকে আমার ঝোঁক রয়েছে। সে জন্যই এ কাজ করা। তবে সবচেয়ে ছোট দুর্গাপ্রতিমা তৈরি করে গিনেস বুক অব রেকর্ডস-এ নাম তুলতে চাই।’’

বিএনএ/ওজি’

সূত্র: আনন্দ বাজার পত্রিকা

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে