32 C
আবহাওয়া
৩:২৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » মসজিদে গানের শুটিং, অভিনেত্রীকে খুঁজছে পুলিশ

মসজিদে গানের শুটিং, অভিনেত্রীকে খুঁজছে পুলিশ


বিএনএ ডেস্ক : ঐতিহাসিক মসজিদে গানের শুটিং  করার অভিযোগে এক বলিউড অভিনেত্রীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পাকিস্তান আদালত।বুধবার(৮ সেপ্টেম্বর) পাকিস্তানের লাহোরের জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

পাকিস্তানী এই অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং আরও কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের  শুটিং  করেছেন। বলিউডে ইরফানের বিপরীতে অভিনয় করা পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের ‘কবুল হ্যায়’ শিরোনামে একটি গানের দৃশ্য একটি ঐতিহাসিক মসজিদের সামনে করা হয়।বলিউডেও কাজ করেছেন সাবা। ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

গত বছর লাহোর পুলিশ সাবা এবং কন্ঠশিল্পী বিলালের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ২৯৫ ধারায় একটি অভিযোগে দায়ের করে। তাদের অভিযোগ, অভিনেত্রী এবং গায়ক লাহৌরের ওয়াজির খান মসজিদে ‘অশোভন’ ক্রিয়াকলাপ করেছেন।

এফআইআরে বলা হয়েছে, তাঁরা মসজিদের নাচের ভিডিও শ্যুট করে সেখানকার পবিত্রতা নষ্ট করেছেন। পাকিস্তানের জনসাধারণও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

সাবা বলেছিলেন, ‘আমরা একটি বিয়ের দৃশ্য শ্যুট করেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনও গান ব্যবহার করা হয়নি বা পরবর্তী সময়েও প্রযুক্তির মাধ্যমে কোনও গান যোগ করা হয়নি।’

বিএনএ/ ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত