33.1 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৬
Bnanews24.com
Home » সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গনমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তার করে। এরপর সিআইডির একটি টিম এসে ডনকে নিয়ে যায়। সিআইডিতে মামলাটি চলমান। তারা তদন্ত করছেন।

উল্লেখ্য, গত বছর সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ হত্যা মামলা পরিচালনার নির্দেশ দেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ