28 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা


বিএনএ, ঢাকা:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র-ছাত্রীদের তীব্র আন্দোলনের মুখে এ ঘোষণা দেয়া হয়।  এতে করে গত বছরের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটি বহাল রয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

তিনি বলেন, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এর আগে মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল শুরু করে এবং রাজনীতিবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে  রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে  মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ৬ দফা দাবি জানায় তারা।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩