26 C
আবহাওয়া
১:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » হালদায় নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হালদায় নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

হালদায় নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ী সাহেদ হোসেন বাবুর (৩৭) মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ারচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী সাহেদ হোসেন উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।

জানা যায়, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে যাওয়া খামারের গরু উদ্ধার করতে প্রজেক্টে গিয়েছিলেন সাহেদ। গরুগুলো উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে প্রবল স্রোতে উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় তিনজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও সাঁতার না জানা সাহেদ নদীতে ডুবে যায়।

খবর পেয়ে তার সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি শুরু করেন। পরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর বুধবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু