21 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা 

ছাগলনাইয়ায় বঙ্গমাতার জন্মদিনে আলোচনা সভা 


বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ এর সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, পৌর মেয়র এম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফখরুল ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।

বক্তব্য রাখেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব ও ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার।

অনুষ্ঠান শেষে আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা জোগাতে ১১জন মহিলাকে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু