22 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » অবশেষে ধর্ষণ মামলা দায়ের

অবশেষে ধর্ষণ মামলা দায়ের

কাওয়ালীপাড়া বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট  পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা

বিএনএ, সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে কাওয়ালীপাড়া বাজার ইসলামী ব্যাংকের এজেন্ট  পরিচালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় রোববার (৮ আগস্ট) রাতে ধামরাই থানায় অভিযুক্ত ধর্ষকসহ ৪ জনের নামে এই মামলা (নং-১৭) দায়ের করা হয়। এর আগে গত ৬ আগস্ট উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষকের নাম মোঃ সুমন হোসেন। সে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের মোঃ আলতাফ হোসেনের ছেলে।

ধর্ষণ মামলা দায়ের করার পূর্বে ওই তরুণী অভিযুক্তের বাড়িতে ৬ আগস্ট হতে আমরণ অনশন শুরু করে।তবুও সামাজিকভাবে বিষয়টি মিমাংসা হয় নি।

মামলার অন্য আসামীরা সুমনের সহোদর ভাই শামীম হোসেন, সেলিম হোসেন ও আমজাদ হোসেন মরণ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে অভিযুক্ত যুবক ও  ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাসে গত ৬ আগস্ট রাতে দেখা করতে এসে অভিযুক্ত সুমন ওই তরুণীর ঘরে ঢুকে তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় চিৎকার করলে আশপাশের লোকজন এসে তরুণীকে উদ্ধার করে যুবককে আটক করে।

আটকের খবর পেয়ে অভিযুক্ত বাকী আসামিরা গিয়ে  তরুণীর পরিবারের লোকজনকে হুমকি-ধমকি দিয়ে ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আগের খবর :

 ধামরাইয়ে অনশনরত তরুণীকে প্রাণনাশের হুমকি

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিএনএ, ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা