22 C
আবহাওয়া
৮:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

বিএনএ, সাভার প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী (২৪) পোশাক শ্রমিক। তরুণী বলছেন, বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এ বাড়ি ছাড়বেন না। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া এলাকায় আলতাফ হোসেনের বাড়িতে তাকে অবস্থান নিতে দেখা যায়। এর আগে সকালের দিকে তিনি ওই বাড়িতে গিয়ে ওঠেন। প্রেমিক সুমন হোসেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

ওই পোশাক শ্রমিক তরুণী বলেন, ২০১৪ সালের দিকে সে আমাকে মুঠোফোনে জ্বালাতন শুরু করে। আমাকে পছন্দ করে, ভালোবাসে এসব জানায়। তবে তখন আমি তাকে আমার মামাকে দিয়ে যোগাযোগ করতে নিষেধ করি। তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। একপর্যায়ে আমিও তাকে পছন্দ করে ফেলি। ২০১৬র দিক থেকে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কয়েকবার শারীরিক সম্পর্কও হয়। এতদিন পর্যন্ত সেভাবেই চলছিল। গতকাল রাতে সে আমাদের বাড়ি যায়। আমার সঙ্গে থাকার সময় বাড়ির মানুষ টের পেয়ে বাইরে থেকে ছিটকিনি মেরে দেয়। পরে তার পরিবারের লোকজনকে ডাকা হলে তারা সুমনকে সেখান থেকে বের করে দেয়। এরপর থেকেই সে আমার সঙ্গে যোগাযোগ করছিল না।

এদিকে আমার বাড়ি থেকেও আমাকে বকাঝকা করা হলে আমি এই বাড়িতে চলে আসি। তিনি আরও বলেন, ‘সে (প্রেমিক) যদি এখন আমাকে বিয়ে না করে, তবুও এই বাড়িতেই আমি থাকব। এলাকার লোকজন বসবে বলে জানিয়েছে। তারা যদি সঠিক বিচার না করে, তাহলে আমি অন্য ব্যবস্থা নেব।

এই বিষয়ে ওই ওয়ার্ডের মেম্বার মোঃ লতিফ বলেন, রাতে আমার এলাকায় ঘটনাটি ঘটে। পরে মেয়েটি বাড়ি উঠে আসে। এটা ইউপি চেয়ারম্যানকে জানিয়েছি এবং ছেলে মেয়ে দুই পক্ষকে সমাধানের কথা বলেছি। তবে অনশনের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাদের মোল্লা। তিনি বলেন, আমি কিছু জানি না। আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি। তবে এগুলো আইনের ব্যাপার।

কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, আমি দুই পক্ষকে সমাধানের কথা বলেছি। কিন্ত তারা সেটা করতে পারে নাই। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা খবর, ইমরান খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা