25.7 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৬
Bnanews24.com
Home » কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান

কুয়েত, বাহরাইনে ফের হামলা চালাল ইরান


বিএনএ, বিশ্ব ডেস্ক : বুধবার রাতে ফের কুয়েত এবং বাহরাইনের মার্কিন ঘাঁটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে ইরানের  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাদ্যম আইআরআইবি  এ তথ্য জানায়।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “মার্কিন চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের প্রথম পর্যায় হিসেবে আইআরজিসির নৌ এবং অ্যারোস্পেস বাহিনীর যোদ্ধারা কুয়েতের আরিফান এবং আল আল-সালেম ঘাঁটি এবং বাহরাইনের জাফাইর এবং শেখ ইসা ঘাঁটিতে একটি যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অপারেশন পরিচালনা করেছে। ইরানজুড়ে শত্রুপক্ষের হামলার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।”

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ