24 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকার কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদগুপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকার কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদগুপ্রাপ্ত কয়েদির মৃত্যু

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারে সিরাজ মিয়া (৬৫) নামে এক মৃত্যুদগুপ্রাপ্ত কয়েদি হাসপাতালে মারা গেছেন। রোববার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সাগর জানান, কেন্দ্রীয় কারাগারে তিনি কয়েদি হিসেবে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ দুপুরে সিরাজ মিয়া অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, কেন্দ্রীয় কারাগারে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন। তবে কোন মামলায় তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্ত সম্পন্ন করা হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে