বিএনএ, চবি :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন।
মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুসারে ড. মোহাম্মদ আল আমিনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, যেটি আগে হবে।
নিয়োগের শর্ত অনুযায়ী, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বক্ষণিকভাবে অবস্থান করবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী উপ-উপাচার্যের ওপর অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

