25 C
আবহাওয়া
৫:২৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » পরমাণু কেন্দ্রে আইএইএ’র ২ ক্যামেরা বন্ধ করল ইরান

পরমাণু কেন্দ্রে আইএইএ’র ২ ক্যামেরা বন্ধ করল ইরান


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের পরমাণু স্থাপনার ২ ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে। বাড়তি সহযোগিতার অংশ হিসেবে ইরান যেসব ক্যামেরা বসানোর অনুমতি দিয়েছিল সেগুলোর বিদ্যুতের সুইচ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের পরমাণু শক্তি সংস্থা।

তবে এখনও পরমাণু স্থাপনায় আইএইএ’র ৮০ শতাংশ ক্যামেরা সচল রয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণ তা নজরদারি করতে পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ ক্যামেরা বসিয়ে রেখেছে। আইএইএ’র নীতিমালা অনুযায়ী যেসব ক্যামেরা অপরিহার্য সেগুলো এখনো বন্ধ করা হয়নি।

পরমাণু স্থাপনার কয়েকটি ক্যামেরা বন্ধের ভিডিও প্রকাশ করেছে ইরানের পরমাণু শক্তি সংস্থা। এতে দেখা যাচ্ছে, পরমাণু স্থাপনার ক্যামেরার সুইচ বন্ধ করছেন সেখানে কর্মরত দুই ব্যক্তি।

আইএইএ’র বোর্ড অব গভর্নর্সের বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটি ইরানের প্রতি অযৌক্তিক আচরণ করায় এই পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, আইএইএ-কে ইরান এ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে সহযোগিতা করেছে কিন্তু সংস্থাটি ইরানের এই সহযোগিতা ও সদিচ্ছাকে সমর্থন না করে বরং এটাকে ইরানের দায়িত্ব বলে বিবেচনা করছে। এর ফলে ইরান তার পরমাণু স্থাপনায় বসানো আইএইএ’র কিছু নজরদারি ক্যামেরা বন্ধ করে দিয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর