29 C
আবহাওয়া
১০:৫৮ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ১৭

ভারতে বাস-টেম্পো সংঘর্ষে নিহত ১৭

কানপুর

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: ভারতের কানপুরে যাত্রীবাহী মিনিবাস এবং টেম্পো (অটোরিকশা) সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ৩০ জন। মঙ্গলবার (৮ জুন) রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এই দুর্ঘটনা ঘটে। খবর- এনডিটিভি।

ভারতীয় গণমাধ্যম জানায়, আহতদের প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল লালা রাজপথ রাই হাসপাতালে। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কানপুরের আইজি মোহিত আগরওয়াল বলেন, ‘সাচেন্দির কাছে কিসাননগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুতগতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দুটি গাড়িই উল্টে যায়। বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল এবং টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।

দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবার পিছু দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের