26 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - মে ৩, ২০২৬
Bnanews24.com
Home » লেবাননে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য : জন হেইলি

লেবাননে হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য : জন হেইলি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতিকে শক্তিশালী করতে যুক্তরাজ্য “সাধ্যমতো চেষ্টা করবে” বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি টিকে থাকবে কি না জানতে চাইলে এমন জবাব দেন তিনি।

তিনি বলেন, “আমরা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানাই এবং আমরা চাই এটি কার্যকর থাকুক।”

“আমরা লেবাননে এই উত্তেজনার তীব্র নিন্দা জানাই। আমরা চাই ইসরায়েল-লেবানন সংঘাতকেও এই যুদ্ধবিরতির শর্তাবলীর আওতায় আনা হোক,” বলেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি।

ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বড় আকারের ব্রিটিশ সামরিক বাহিনী মোতায়েন করা “ব্রিটেনের জাতীয় স্বার্থের” অনুকূলে নয় বলেও মন্তব্য করেছেন হেইলি।

“মধ্যপ্রাচ্যের মতো যখন কোনো সংকট অত্যন্ত বিপজ্জনক ও ভয়াবহ রূপ নেয়, তখন অনেকেই প্রশ্ন তোলেন, কেন সেখানে যুক্তরাজ্যের সামরিক সম্পদ ও সব সদস্যদের মোতায়েন করা হচ্ছে না, আমি তাদের এই প্রশ্ন বুঝতে পারছি,” বলেন তিনি।

“কিন্তু এটি ব্রিটেনের জাতীয় স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়,” বলেন তিনি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হেইলি বলেন, “সবচেয়ে বড় হুমকিগুলো প্রায়ই অদেখা এবং নিঃশব্দ হয়।”

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ