বিএনএ, ঢাকা: স্বর্ণবাজারে আবারও দামের পতন ঘটেছে। মাত্র একদিন আগেই দাম বাড়ানোর পর এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করা হয়।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
বিএনএ/ওজি
![]()

