31 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » সমুদ্র পাড়ে উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা সরকার

সমুদ্র পাড়ে উত্তাপ ছড়াচ্ছেন মধুমিতা সরকার

মধুমিতা

বিনোদন ডেস্ক: সমুদ্রের লোনা জল তার গায়ে। সাগরপাড়ের বাতাস চুলের জালে বন্দি। দুধসাদা ফেনা তোলা ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে খেলছেন কখনও। কখনও চুমুক দিচ্ছেন বিয়ারের গ্লাসে। খবর, মধুমিতা সরকার দক্ষিণের একটি ছবির শুটে ব্যস্ত। সেখানেই তাকে দেখা গেল বিভিন্ন মেজাজে। তার ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রাম স্টোরি, সমুদ্রপাড়ের গল্পে ভরপুর।

না, কোনো শুটে নয়। মধুমিতা আপাতত ছুটির মেজাজে। তিনি গোয়ায়। গরমে গোয়া তপ্ত। সেখানেই সাদা লেসের ক্রপ টপে নায়িকার উজ্জ্বল উপস্থিতি। সঙ্গে সমুদ্র নীল হারেম প্যান্ট। কখনও টপের ওপরে জড়িয়ে নিয়েছেন সদা শ্রাগ। এভাবেই বিয়ারের মগ নিয়ে নিজেতে নিজেই মত্ত। খোলা চুলে বাতাসের দুষ্টুমি। হাওয়ার দাপটে মুখেচোখে ছড়িয়ে পড়েছে তারা। গোয়ায় সবাই প্রকৃতির হাতে নিজেকে সঁপে দেয়। উন্মুক্ত বক্ষভাঁজে ঝিনুকের লকেট আটকে তিনিও সমুদ্রের জলে নেমে পড়েছেন। কখনও নিশিঠেকে পানশালায় নাচেগানে মগ্ন।

টলিউড বলে, মধুমিতা নাকি ছিপছিপে থাকতে বেশি খান না। তার বেড়ানোর ছবি কিন্তু অন্য কথা বলছে। নায়িকার পাতে স্যান্ডউইচ, ডিমের পোচ। তিনি যে একা যাননি, সেটাও স্পষ্ট তার প্রকাশিত ছবিতেই। সম্ভবত এক দল বন্ধুদের নিয়ে গোয়ায় তিনি। বালুকাবেলায় সারি দিয়ে রাখা চেয়ার। আরাম করে বসে সেখানে সেলফি তুলেছেন। আর বন্ধু-বান্ধব মানেই দেদার হুল্লোড়। সম্প্রতি, তিনি হইচইয়ের ওয়েব সিরিজ ‘জাতিস্মর’ শেষ করলেন। বিপরীতে রোহান ভট্টাচার্য। সিরিজ মুক্তি পাবে ২১ এপ্রিল।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী