30 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: কোনো মরদেহ নেই

গুলিস্তানে বিস্ফোরণ: কোনো মরদেহ নেই


বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

মরদেহ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, উদ্ধার করা মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। যা মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ফায়ার সার্ভিসের মহাপরিচালকের সঙ্গে কথা বলে জানানো হবে।

এর আগে, দুপুর ১২টার দিকে ভবনটির বেজমেন্টে থেকে ‘বাংলাদেশ স্যানিটারি’ নামের দোকানের ম্যানেজার মেহেদী হাসান স্বপনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মূলত স্বপনের সন্ধানেই তৃতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করা হয়।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শতাধিক লোক আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে ভবনের বেজমেন্টে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত