31 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ড্রেনে মিললো যুবকের মরদেহ

চট্টগ্রামে ড্রেনে মিললো যুবকের মরদেহ


বিএনএ,চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং এলাকায় ড্রেন থেকে ফারুক (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) সকালে বাদমতলী মোড়ের আগ্রাবাদ কনভেনশন হলের পেছনের ড্রেনে মরদেহটি পাওয়া গেছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফারুক নামের এক ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী সকালে একটি টং দোকানে চা খান। পরে ড্রেনে তার মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সচরাচর ড্রেনের আশপাশে কেউ যায় না। তবে স্থানীয়রা জানিয়েছেন, রাতে সেখানে মাদকের আসর বসে। ফারুকও নিয়মিত মাদকের আসরে যেতেন বলে স্থানীয়রা বলছেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী