বিএনএ,ডেস্ক : নাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার সময় মা আতিয়া খাতুন (৩০) ও তার শিশু কন্যা রওজা খাতুন ঘুমাচ্ছিলেন। আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ায় মা-মেয়ে আটকা পড়ে পুড়ে মারা যায়। এ ছাড়া বাড়ির আরও ৪টি বসতঘর এবং পাশের একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনএ/ওজি
![]()

