24 C
আবহাওয়া
১০:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল

আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল

বিএনএ,ঢাকা: আপিল ট্রাইব্যুনালে জয়ী চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি ফিরে পাচ্ছেন। পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত চাকুরিচ্যুত পুলিশ সদস্যদের মোট ১৫২২টি আবেদন গ্রহণ করা হয়েছে। এদের মধ্যে কনস্টেবল ১০২৫ জন, নায়েক ৭৯ জন, এএসআই ও এটিএসআই ১৮০ জন, এসআই, সার্জেন্ট ও টিএসআই ২০০ জন, ইন্সপেক্টর ১০ জন এবং নন-পুলিশ সদস্য ২৮ জন। এদের মধ্যে যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন শুধু তাদের চাকরি ফিরিয়ে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের আগস্টেই টাইব্যুনালে জয়ীদের চাকরিতে পুনর্বহাল করতে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। এরইমধ্যে কমিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে