24 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » চমেক হাসপাতাল থেকে দুই দালাল গ্রেপ্তার

চমেক হাসপাতাল থেকে দুই দালাল গ্রেপ্তার

চমেক হাসপাতাল থেকে দুই দালাল গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বোরহান উদ্দিন (২৪) এবং সুজন দাস (৩৮) নামে দুই দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বোরহান কক্সবাজারের রামু থানার রাজারপুল গ্রামের জিয়াবুল হাসানের ছেলে এবং সুজন দাস চট্টগ্রামের

পটিয়ার নিশ্চিন্তপুর গ্রামের মিলন দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটিতে চট্টগ্রামসহ পাশ্ববর্তী জেলাগুলো থেকেও রোগী আসে। এখানে গরীম-মধ্যবিত্ত রোগী বেশি। তাদের দালালদের হাতে পড়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। রোগী কিংবা রোগীর স্বজনদের বাইরের ল্যাবে নিয়ে যাওয়া, পরীক্ষা নিরীক্ষা কিংবা ওষুধ কেনার ক্ষেত্রে বেশি টাকা হাতিয়ে নেয় দালালরা।

বৃহস্পতিবার রাতে এ ধরনের কাজে জড়িত দুইজনকে গাইনি ওয়ার্ডের সামনে থেকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে