26 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্ররা এগিয়ে

পাকিস্তানের নির্বাচনে ইমরানপন্থী স্বতন্ত্ররা এগিয়ে

পাকিস্তান

বিশ্ব ডেস্ক: পাকিস্তানে ইমরান খানের সমর্থিত স্বতন্ত্র বা নির্দল প্রার্থীরা প্রাথমিক ফলাফলে নওয়াজ শরীফের দলের থেকে সামান্য এগিয়ে। ভোটপর্ব শেষ হয়েছে বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। কিন্তু তারপর ভোটগণনার কাজ খুবই ঢিলে গতিতে এগিয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে সামান্য কিছু আসনের ফলাফল জানিয়েছে নির্বাচন কমিশন।

তাতে দেখা যাচ্ছে, নওয়াজ শরীফের দল পিএমএল(এন) জিতেছে চারটি আসনে। ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র বা নির্দল প্রার্থীরা জিতেছে পাঁচটি আসনে। তিনটি আসনে জিতেছে বিলাওয়াল ভুট্টোর পিপিপি(পি)।

পিটিআই নেতা ওমর আয়ুব খান অভিযোগ করেছেন, নির্বাচন পরবর্তী রিগিং হচ্ছে।

তিনি রিটার্নিং অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন এই ধরনের কোনো রিগিং না করেন। রাওয়ালপিণ্ডির পিটিআই সমর্থিত প্রার্থী বশারত রাজা বলেছেন, এখানে ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে। তিনি আসলে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী কোনো ভোটকেন্দ্রেই লিড পাননি। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লাহোরের একটি কেন্দ্র থেকে জিতেছেন।

ইমরানের পিটিআই এবার দল হিসাবে লড়তে পারেনি। তবে তারা স্বতন্ত্র বা নির্দলদের সমর্থন করেছে। নির্দলরা ভোটে লড়েছেন। প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, পিটিআই সমর্থিত নির্দলরা নওয়াজ শরীফ ও ভুট্টোর দলকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী