22 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেল ২ ‍যুবকের

কুমিল্লায় বাস চাপায় প্রাণ গেল ২ ‍যুবকের

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ যুবকের। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে বরুড়া উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়।

নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার হেসাখাল এলাকার মো. অহিদুর রহমান (৪০) ও মো. সাগর (১৯)।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার গণমাধ্যমকে বলেন, তারা তিনজনই বেকারি শ্রমিক। বরুড়া পৌর বাজার সংলগ্ন চেয়ারম্যান পুল নামক স্থানে একটি বেকারিতে কাজ করতেন। বুধবার রাতে বরুড়া বাজারে একটি হোটেলে রাতের খাবার খেয়ে ফেরার পথে মোটরসাইকেলযোগে পৌরসভার চেয়ারম্যান পুল এলাকায় যাচ্ছিলেন।

এসময় কুমিল্লা থেকে বরুড়াগামী বেপরোয়া গতিতে আসা একটি বলাকা বাস তাদের চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই অহিদ ও সাগর মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বিএনএ,বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা