23 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » তাড়াহুড়ো করে লন্ডনে কেন ববি?

তাড়াহুড়ো করে লন্ডনে কেন ববি?

ববি

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। দেখেশুনে একটু বেছে চলচ্চিত্রে কাজ করেন। সম্প্রতি তিনি বরিশালে ‘মেঘনা কন্যা’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নেন। সেখানে গিয়ে শীতে কাবু হয়ে যান এই নায়িকা। শেষ পর্যন্ত নিউমোনিয়ায় শয্যাশায়ী হতে হয়েছে। এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এদিকে ববির ভিষণ মন খারাপ। তবে এবারের মন খারাপের বিষয়টি ভিন্ন।

তার মা, বোন ও বোনের সন্তান অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। এজন্যই মন ভালো নেই বলে উল্লেখ করে ববি বলেন,  গতকাল মা-বোন ও বোনের বাচ্চাটা অস্ট্রেলিয়া চলে গেছে। বিশেষ করে পিচ্চিটার জন্য মনটা খারাপ লাগছে। আবার অনেকদিন পরে তাদের সঙ্গে দেখা হবে। শরীরটাও এখনও পুরোপরি সুস্থ নয়। কাশিটা আছে। প্রায় তিন সপ্তাহ ধরে অসুস্থ।

ইয়ামিন হক ববি ‘মেঘ কন্যা’ সিনেমার কাজ শেষ না করতেই নতুন সিনেমায় নাম লেখান। সিনেমাটির অধিকাংশ শুটিং লন্ডনে করা হবে। আগামী ১৭ ফেব্রুয়ারি লন্ডনে উড়াল দিবেন ববি। এ প্রসঙ্গে ববি বলেন, নতুন একটি সিনেমার শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। অসুস্থতার কারণে একটু লেট হলো। আগামী ১৭ তারিখ লন্ডন যাচ্ছি। টিকেট কনর্ফাম করেছি। সেখানে একটানা ২০ দিন শুটিং করবো। সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত বলছি না। আশা রাখছি ভালো কিছুই হবে।

২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন ববি। অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নেন তিনি। সম্প্রতি ‘পাপ পুণ্য’ ও ‘এবার তোরা মানুষ হ’ নামে দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ববি। তা ছাড়া ‘ময়ূরাক্ষী’ নামে আরেকটি সিনেমার কাজও প্রায় শেষ।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী