23 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ইয়াকুব গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ইয়াকুব গ্রেপ্তার

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ইয়াকুব গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে চার মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াকুব (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার ( ৯ ফেব্রুয়ারি) রাঙ্গুনিয়া থানাধীন পূর্বকোদালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ২টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইয়াকুব পূর্ব কোদালার মীর আহাম্মদ প্রকাশ বদন হাজীর ছেলে।

র‌্যাব-৭,চট্টগ্রামের সহকারী পরিচালক( মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং দেশীয় তৈরি অস্ত্র-শস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া এবং চন্দ্রঘোনা থানায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং মারামারি ০৪ টি মামলা রয়েছে।

সে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের কার্যক্রম করে আসছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা