26 C
আবহাওয়া
১০:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে হারালেন সব!

অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে হারালেন সব!

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় গ্যালাক্সি পরিবহনে অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে বাবা ছেলে অচেতন হয়ে পড়েন।  এ সময় তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

তারা হলেন, বাবা বিল্লাল হোসেন (৫৫) ও ছেলে রাসেল হোসেন (২২)৷

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে এ নিয়ে আসা হয়।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়া  রাসেল হোসেন জানান, আমি বিদেশ যাওয়ার উদ্দেশে কাগজপত্র জমা দিতে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসি। এরপর গ্যালাক্সি পরিবহনে ফকিরাপুল যাওয়ার জন্য বাসে উঠি। বাসে আমাদের হালুয়া খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা এক লাখ টাকা, পাসপোর্ট এবং কাগজপত্র নিয়ে গেছে প্রতারক চক্র। আমাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস  বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি।  চিকিৎসক তাদের পাকস্থলী ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেন। রাসেল হোসেন অনেকটা সুস্থ। কিন্তু তার বাবা বিল্লাল হোসেনের এখনও জ্ঞান ফেরেনি। আমরা তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করছি তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু