23 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » বন্দরনগরী চট্টগ্রামে ফুটওভার ব্রিজ স্থাপন জরুরি

বন্দরনগরী চট্টগ্রামে ফুটওভার ব্রিজ স্থাপন জরুরি

https://youtu.be/_hYfcG4RMSo

 

রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর চট্টগ্রাম। বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে কোন ফুটওভার ব্রিজ না থাকায় এক দিকে যেমন স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়ে যাজটের সৃষ্ঠি হচ্ছে তেমনি অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিবন্ধী, নারী শিশু ও বৃদ্ধদের রাস্তা পার হতে বেগ পেতে হয় অনেক।

গুরুত্বপূর্ণ সড়ক মোড়  যে সব স্থানে ফুটওভার ব্রিজ স্থাপন জরুরি তা হলো: নিউমার্কেট মোড়, কোতোয়ালি থানা মোড়, আন্দরকিল্লা মোড়, চকবাজার চক সুপার মার্কেটের মোড়, গুলজার সিনেমা মোড়, অলি খা মসজিদ মোড়, বহদ্দারহাট মোড়ের দুটি স্থানে, বাজার ও ট্রাফিক বক্স এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আরাকান সড়ক মোড়, দু নম্বর গেইট, জিইসি মোড় এবং লালখান বাজার ইস্পাহানী মোড় এবং বায়েজিদ বোস্তামী সড়কের  টেক্সটাইল,শেরশাহ কলোনী এবং পলিটেকনিক্যাল মোড়।

ওইসব এলাকা হয়ে চলাচলকারী নগরবাসীরা জানান, ব্যস্ত সড়কে ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়শ পথচারিরা যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহত হন।

তারা বলেন, ফুটওভার ব্রিজ থাকায় মুরাদপুর মোড়ে লোকজন সুশৃংখলভাবে চলাচল করে এবং তাতে মূল সড়কে যানচলাচলে বিঘ্নও ঘটে না।

বিএনএ নিউজ ২৪, জিএন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা