24 C
আবহাওয়া
১:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বাড়ছে বইমেলার সময়

বাড়ছে বইমেলার সময়


বিএনএ, ঢাকাঃ করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে এ বছর সীমিত পরিসরে হবে অমর একুশে গ্রন্থমেলা। সাধারণত মাসজুড়েই চলে বাঙালির এ প্রাণের মেলা। এবার সে আয়োজন থাকছে মাত্র ১৫ দিন। তবে প্রতিদিন মেলার এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। দুপুর দুইটা থেকে শুরু হয়ে বইমেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। কে এম খালিদ বলেন, বইমেলা ২৮ ফেব্রুয়ারিতেই শেষ হচ্ছে কি না সেবিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। করোনা সংক্রমণ কমে গেলে বই মেলার সময় আরও বাড়তে পারে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। ওই দিন বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, প্রতি বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এবার করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মেলার সময় পেছানো হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে